Logo Logo

মনোহরদীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পূর্ব মনতলা ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পূর্ব মনতলা জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান মানিক মাস্টার।

নরসিংদী জেলা ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান আকন্দ নিশাদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও কবি আলী হোসেন পিয়াল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এ.এস.আই কফিল উদ্দীন,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা,খিদিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক মিয়া,চরমান্দালীয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সেলিম মেম্বার,খিদিরপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃলতিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যুবসমাজকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...