বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) দুপুরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদী পৌর এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও রাজিব প্রাইভেট হাসপাতাল পরিদর্শন করা হয়। অভিযানের সময় হাসপাতাল দুটির ফার্মেসি, অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি, রিএজেন্ট এবং সার্বিক পরিবেশ খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে লাইফ কেয়ার হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে, রাজিব প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকেও সংশ্লিষ্ট ওষুধ জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্যাথলজি বিভাগের পরিবেশ আরও আধুনিক ও স্বাস্থ্যসম্মত করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ভবিষ্যতে সেবার মান উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা ঔষধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...