বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর একটি দল এসআই সাহিদার নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোশাররফ হোসেনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। অভিযানের সময় আটক হওয়ার পর তার স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর এসআই সাহিদা ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।
প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...