Logo Logo

বকশীগঞ্জে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


Splash Image

প্রতীকী এই ছবিটি কৃত্রিম মেধা দ্বারা নির্মিত।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় ধান মাড়াইয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোপন মিয়া সূর্যনগর পূর্বপাড়া এলাকার হযরত আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। এ সময় অসাবধানতাবশত ফ্যানের বৈদ্যুতিক সংযোগ লাইনের তারের সাথে তিনি জড়িয়ে যান এবং বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যানের তার থেকে এই দুর্ঘটনাটি ঘটেছে। অসাবধানতাবশত লাইনে স্পৃষ্ট হয়েই রোপন মিয়ার মৃত্যু হয়েছে।

কৃষক রোপন মিয়ার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো সূর্যনগর পূর্বপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...