বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক উর্ব্বশী গোস্বামীর সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল।
কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান। এছাড়া গণমাধ্যমকর্মী ও সুধীজনদের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবীর রিন্টু এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত।
কর্মশালায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর জেলাভিত্তিক চূড়ান্ত ফলাফল ও পরিসংখ্যানগত বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্ট্রারের গুরুত্ব, তথ্যভাণ্ডার নিয়মিত হালনাগাদকরণ, বাণিজ্যিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক তথ্য সংরক্ষণ এবং জাতীয় পর্যায়ে সঠিক পরিকল্পনা প্রণয়নে এর কার্যকরী ভূমিকা নিয়ে অংশীজনদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সংশ্লিষ্ট খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...