বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।
ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোগী দেখতে হাসপাতালে আসা কয়েকজন স্বজন ফেরার সময় দুপুর ১টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন। এ সময় হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং সেটি বিকল হয়ে পড়ে। বহু চেষ্টা করেও দরজা খুলতে না পারায় নারীসহ ১০ জন লিফটের ভেতরে আটকা পড়েন।
প্রচণ্ড গরমে লিফটের ভেতরে অবস্থানরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা চিৎকার করে সাহায্য চাইলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। পরে নারীসহ ১০ জন দর্শনার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।”
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, “বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সবাই সুস্থ আছেন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের কারিগরি ত্রুটির কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...