Logo Logo

মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামে মাদক সেবনের দায়ে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ জুন) পরিচালিত অভিযানে পীরপুর গ্রামের শাহাদাৎ (পিতা: হেলাল উদ্দিন)কে মাদক সেবন করে এলাকায় উশৃঙ্খল আচরণ করার সময় হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনোহরদী।

অভিযানে মনোহরদী থানার এসআই শহীদুজ্জামানসহ পুলিশের একটি দল অংশগ্রহণ করে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...