বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লতিফ স্টোর ও লোকমান স্টোর নামে দুটি মুদিদোকানে তল্লাশি চালিয়ে ১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত পলিথিনগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠির সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনি বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতি করে এমন কোনো কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয়রা পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...