বিজ্ঞাপন
আজ বুধবার (১৭ জুন) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৌশিক আহমেদ।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন শরীফ, উপজেলা মেডিকেল অফিসার ডা. রিপা, স্থানীয় সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, মাসুদ পারভেজ এবং হাসানুল বান্না প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, সমাজে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে একটি টেকসই সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে পরিবারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...