বিজ্ঞাপন
উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা মৌজায় লক্ষীখোলা গ্রামের ইকবাল কাগুজী সাত বিঘা জমিতে ৯০ দশক থেকে চিংড়ি ও ধান চাষ করে আসছে। যার মধ্যে ৭৩ শতক জমি বাংলা ১৩৮৫ থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআর মুলে ভোগ দখল করছে। উক্ত ৭৩ শতক জমি ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে দখল প্রমান করতে মন্টু কাগুজী লোকজন নিয়ে বুধবার (১৭ জুন) সকালে ঘেরের পাশে রাস্তার উপর একটি বাসা নির্মান করতে থাকে। এসময় ঘের মালিক ইকবাল কাগুজী বাঁধা প্রদান করে। বাঁধা উপেক্ষা করে কাজ করতে থাকলে তিনি ৯৯৯ কল করে পুলিশের মাধ্যমে দখল প্রচেষ্টা ব্যাহত করে।
এবিষয়ে ইকবাল কাগুজী জানান, উক্ত সম্পত্তি তিনি ও তার পূর্বসূরিরা দীর্ঘ ৪৭ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। মোট ৭ বিঘা সম্পত্তির মধ্যে ৭৩ শতক জমি ভিপি সম্পত্তি হয়। চলতি বছরে ডিসিআরের জন্য আবেদন করা হয়। এসময় মন্টু কাগুজী উক্ত আবেদনের বিরুদ্ধে ও নিজে ডিসিআর পাওয়ার জন্য সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করেন।
জমি দখলের বিষয়ে জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগুজী জানান, ভূমি অফিস থেকে বলেছে জমি দখলে নাথাকলে ডিসিআর পাওয়া যাবেনা সেজন্য দখলে গিয়েছিলাম। আমি জামায়াতে ইসলামী দল করি কিন্তু বর্তমানে কোন পদে নেই।
পাইকগাছা পৌরসভার জামায়াতে ইসলামী মেয়র প্রার্থী এ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু বলেন মন্টু ভাই জামায়াতে ইসলামী দল করে সত্য তবে সে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিচের দিকে পদে আছেন। দখলের বিষয় নিয়ে আগামী কাল ভুমি অফিসে শুনানি করা হবে।
পাইকগাছা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি জানান, ডিসিয়ারের জন্য দু'পক্ষই আবেদন করেছে। শুনানিন্তে দখলে মোতাবেক আইনগত ভাবে ডিসিয়ার প্রদান করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...