বিজ্ঞাপন
পানি দূষিত হওয়ার ফলে পুকুরে কলোনির লোকদের গোসল করা এবং দৈনন্দিন গৃহস্থালি ধোয়া-পাপলা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই ড্রেনের উপচে পড়া নোংরা পানিতে পুকুরসহ পুরো কলোনি তলিয়ে যায়, যার ফলে কলোনির অভ্যন্তরে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা শাখা অফিসের দাপ্তরিক কাজকর্ম ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন।
এই তীব্র সংকট নিরসনে পরিবেশসম্মত উপায়ে দ্রুত ড্রেন সংস্কার এবং ড্রেনের উপচে পড়া পানি আটকাতে এর চারপাশের প্রাচীর বা গাইড ওয়াল উঁচু করার দাবিতে পৌর প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম রিফাত-বিন রফিক যৌথ স্বার্থে এই লিখিত আবেদনটি দাখিল করেন। তিনি জানান, পুকুরের পানি নষ্ট হতে থাকায় তড়িঘড়ি করে একটি পুকুর থেকে কিছু মাছ আহরণ করে পার্শ্ববর্তী অন্য একটি পুকুরে স্থানান্তর করা হয়েছিল; কিন্তু পানির বিষাক্ততার কারণে সেখানেও কিছু মাছ মারা যাচ্ছে।
এ বিষয়ে পাইকগাছা পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী লিখিত আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি আবেদনপত্র পেয়েছি। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...