Logo Logo

খেলতে গিয়ে নিখোঁজ

বকশীগঞ্জে পুকুর থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর পুকুরের পানি থেকে মো. রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু রবিউল ইসলাম ওই গ্রামের মো. আবু সালেকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় বাড়ির পাশে অসাবধানতাবশত খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু রবিউল। দীর্ঘ সময় তাকে না দেখে পরিবারের সদস্যরা চারদিকে এবং বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তার সন্ধান না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশের রফিক প্রফেসরের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।

এ সময় শিশুটির মায়ের বুকফাটা চিৎকার শুনে স্থানীয় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুকুর থেকে রবিউলকে অবচেতন অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এই অবুঝ শিশুর অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং সার্বিক বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...