Logo Logo

টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি খাতে সামগ্রিক উন্নয়ন ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবং 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল চাষাবাদ পদ্ধতি এবং বিষমুক্ত ও পুষ্টিকর নিরাপদ খাদ্য উৎপাদনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ মামুনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাকিবুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু, ডিএই ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) কৃষিবিদ মোঃ হাফিজ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাকারিয়া।

আলোচক ও বিশেষজ্ঞ বক্তারা বলেন, প্রান্তিক কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার প্রকল্পের আওতায় দেশব্যাপী ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা (GAP), আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন সহনশীল চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিকে একটি লাভজনক বাণিজ্যিক পেশা হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃষি চর্চার প্রয়োজনীয়তা অপরিসীম। একই সঙ্গে তারা কৃষিপণ্য বিপণন ব্যবস্থার আধুনিকায়ন ও কৃষকের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করার ওপর জোর দাবি জানান।

কংগ্রেস উপলক্ষে অনুষ্ঠানস্থলে বিভিন্ন স্টলে উন্নত জাতের বৈচিত্র্যময় ফসল ও আধুনিক কৃষিপণ্য প্রদর্শন করা হয়। এই প্রদর্শনী উপস্থিত চাষিদের মধ্যে নতুন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে ব্যাপক কৌতুহল ও আগ্রহের সৃষ্টি করে।

উক্ত পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পার্টনার ফিল্ড স্কুলের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- ফারহান লাবিব, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...