Logo Logo

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘একতার বন্ধন’ এর উদ্যোগে ছাগল বিতরণ


Splash Image

ভোলার লালমোহনে ‘একতার বন্ধন’ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমাজের অত্যন্ত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সংগঠনের ‘স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর আওতায় এই ব্যতিক্রমী মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (১৯ জুন) বিকেলে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নস্থ একতা বাজারে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ছাগল বিতরণ করা হয়।

বিতরণকালে সংগঠনের পরিচালক লোকমান মোসলমান তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এই সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবতার সেবায় পথ চলা শুরু করে। বিগত দিনগুলোতে আমরা কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা প্রদান এবং জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসার খরচ জোগানোসহ নানা ইতিবাচক কর্মকাণ্ড সম্পাদন করে আসছি।”

তিনি আরও উল্লেখ করেন, “দরিদ্র পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা বিশেষ প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পের ধারাবাহিকতায় গত বছর ১২টি এবং চলতি বছর নতুন করে আরও ৪টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন থাকলে আমাদের এই মানবিক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ছাগল বিতরণ কর্মসূচির এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের প্রভাষক মো: রিয়াজ উদ্দিন হাওলাদার, লালমোহন ডিগ্রি কলেজের প্রভাষক নিয়াজ মেহেদী, স্থানীয় সমাজসেবক মাহবুব আলম ভাসানী এবং একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মাস্টার।

এ ছাড়া অনুষ্ঠানে মুসা কালিমুল্লাহসহ সংগঠনের সক্রিয় সদস্য মাইনুদ্দিন রিমন, আবু সুফিয়ান, ফাহাদ, জহিরুল ইসলাম হোসেন, সাইফুল ইসলাম ফিরোজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...