বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ করেন।
ভুক্তভোগী নুরুল ইসলাম উপজেলার পাটগাতী গ্রামের মৃত আবু তালেবের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, পাটগাতী ইউনিয়নের ১৪৪ নং শ্রীরাকান্দি মৌজার আরএস খতিয়ানের ৭০৮ নং এর ২৬৫৮ দাগের ১ একর ৩১ শতাংশ এবং ২৬৫৯ দাগের ১৪ শতাংশসহ মোট ১ একর ৪৫ শতাংশ জমির মধ্য থেকে তিনি ২৩ শতাংশ জমি ক্রয় করেন। এই সম্পত্তি তিনি দীর্ঘ ৩০ বছর ধরে ভোগদখল করে আসছেন। তবে একই গ্রামের মৃত আব্দুর রহমান শেখের চার ছেলে—শফি মাহমুদ, জিয়ারুল, সেনা সদস্য মনিরুল ও জাকিরুলসহ আরও কয়েকজন মিলে তাঁর ক্রয়কৃত ভোগদখলীয় জমিটি বেআইনিভাবে দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।
তিনি আরও জানান, ২৫ বছর আগে তিনি ওই জমিতে ২৫০টি গাছ রোপণ করেছিলেন, যা বর্তমানে বিক্রির উপযোগী হয়েছে। সম্প্রতি তিনি স্থানীয় গাছ ব্যবসায়ী মিরাজ শেখের কাছে গাছগুলো বিক্রি করেন। কিন্তু ক্রেতা সেই গাছ কেটে নিতে গেলে অভিযুক্তরা বাধা প্রদান করে। এর প্রতিবাদ করায় নুরুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী সাবেক এই বিজিবি কর্মকর্তা অভিযোগ করেন, ইতিপূর্বেও এই জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আঘাত করা হয়েছিল, সে যাত্রায় তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। জমি নিয়ে দীর্ঘদিনের এই বিরোধের জেরে সম্প্রতি ওই স্থান থেকে কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে পরিস্থিতি আরও চরম আকার ধারণ করেছে।
বর্তমানে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে ওই জমি নির্বিঘ্নে ভোগদখল করা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...