বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পরিচালিত এই অভিযানে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আমির হোসেন রতন উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের বাসিন্দা।
আটকের পর মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে এই ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে মনোহরদী থানার এসআই নি: আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা এবং অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সাথে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...