Logo Logo

মনোহরদীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোরহাব উদ্দিনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (১৯ জুন) খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আপন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মো. সোরহাব উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য বিজ্ঞপ্তির অনুলিপি মনোহরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং খিদিরপুর ইউনিয়ন বিএনপির কাছে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...