Logo Logo

টুঙ্গিপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে প্রধান শিক্ষকের আত্মহত্যা


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে বিদ্যুৎ কান্তি রায় (৫৮) নামে এক প্রধান শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।


বিজ্ঞাপন


রোববার (২১ জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামে নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী।

তিনি জানান, পরিবার ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ব্যাপক ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ঋণের বোঝা বহন করতে না পেরে বাবা-মায়ের কবরের পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এসআই মোসলেম আলী আরও জানান, সকালে স্থানীয় লোকজন গাছে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...