বিজ্ঞাপন
আইডিএফ জানিয়েছে, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে লেবাননে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সমন্বয়ের পর এই যুদ্ধবিরতির নির্দেশনা জারি করা হয়।
পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে ইসরায়েল তার উত্তর সীমান্ত রক্ষার প্রয়োজন যতদিন থাকবে, ততদিন দক্ষিণ লেবাননে অবস্থান করবে।
ওই কর্মকর্তা আরও বলেন, নেতানিয়াহু আইডিএফকে নির্দেশ দিয়েছেন হিজবুল্লাহর যেকোনো হামলার জোরালো জবাব দিতে এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে থাকা সম্ভাব্য হুমকিগুলো দূর করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ নিতে।
বিবৃতিতে দাবি করা হয়, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে আইডিএফ লেবাননের প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে প্রায় ১০০ জন নিহত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, হিজবুল্লাহ যদি আবার হামলা চালায়, তবে আরও তীব্র ও কঠোরভাবে পাল্টা আঘাত হানা হবে। আইডিএফ তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য প্রকাশ না করলেও হিজবুল্লাহর কর্মকাণ্ডকে ‘যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...