বিজ্ঞাপন
রবিবার (২১ জুন) দুপুর ২টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আরমান স্বাক্ষরিত (১৪ দফা) দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতারের কাছে জমা দেন তারা।
দাবিগুলো হলো:
১. স্থায়ী ক্যাম্পাস উন্নয়ন: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণকাজ দ্রুত শুরু করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
২. হল ভাড়া হ্রাস: বর্তমানে অস্থায়ী হলসমূহের ভাড়া ৭০০ টাকা। শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে হল ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা।
৩. ক্লাব সক্রিয়করণ ও সহ-শিক্ষামূলক কার্যক্রম বৃদ্ধি: বিশ্ববিদ্যালয়ের সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান ক্লাবগুলোকে জরুরি ভিত্তিতে সক্রিয় করা এবং সহ-শিক্ষামূলক কার্যক্রমের পরিধি ও মান বৃদ্ধি করা।
৪. নিয়োগ সংক্রান্ত তদন্ত: বিগত উপাচার্যের আমলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগে কোনো প্রকার অনিয়ম হয়েছে কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা।
৫. প্রশাসনিক স্বচ্ছতা: ফ্যাসিবাদের দোসরদের বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক বা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান না করা।
৬. ক্যান্টিন সুবিধা: ক্যাম্পাসের ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে খাবারের মূল্য হ্রাস করা।
৭. আইসিটি (ICT) ল্যাব সংস্কার: ব্যবহারিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আইসিটি ল্যাব জরুরি ভিত্তিতে আধুনিকায়ন ও সংস্কার করা।
৮. জিমনেসিয়ামের ব্যবস্থা: শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশের লক্ষ্যে ক্যাম্পাসে একটি জিমনেসিয়ামের ব্যবস্থা করা।
৯. পরিবহন ব্যবস্থা: সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার) সিরাজগঞ্জ শহর রুটে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে অন্তত একবার বাস চলাচলের ব্যবস্থা করা।
১০. চিকিৎসা সুবিধা: শাহজাদপুর অঞ্চলের বিভিন্ন হাসপাতালের সাথে সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা খরচ হ্রাস ও বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
১১. অ্যান্টি-র্যাগিং ভিজিলেন্স কমিটি: ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নতুন ব্যাচের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর 'অ্যান্টি-র্যাগিং ভিজিলেন্স কমিটি' গঠন করা।
১২. শিক্ষার্থী ভাড়া নিশ্চিতকরণ: শাহজাদপুর-সিরাজগঞ্জ রুটে বাস মালিক সমিতির সাথে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য সরকারি নির্ধারিত বা শিক্ষার্থী ভাড়া নিশ্চিত করা।
১৩. বসার স্থান: একাডেমিক ভবন-৩ এর এরিয়ার মধ্যে শিক্ষার্থীদের বসার স্থান নির্মাণ করা।
১৪. ডিজিটাল পেমেন্ট সিস্টেম: বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সেমিস্টার ফি এবং অন্যান্য ফি গ্রহণের ক্ষেত্রে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অনলাইন বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম (যেমন: মোবাইল ব্যাংকিং বা পেমেন্ট গেটওয়ে) চালু করা।
এসময় শিবিরের পক্ষ থেকে উল্লেখিত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রতিবেদক- মোঃ হাফিজ, ক্যাম্পাস প্রতিনিধি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...