বিজ্ঞাপন
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে,মাদারীপুর জেলা সদর হাসপাতালের বিছানায় প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে চার বছরের শিশু। অথচ, বাড়ির উঠানে খেলা করার কথা ছিল তার। নির্মম নির্যাতনের শিকার মেয়েটির পরিবারও এখন অসহায়। স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার মেয়েটিকে তার ঘরে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকলে ইচ্ছার বিরুদ্ধ শিশুকে ধর্ষণ করে। বিষয়টি নির্যাতিতার মা টের পেলে ঘরের দরজা খুলে পালিয়ে যায় চন্দন। পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়া আসা থানায়। পুলিশের পরামর্শে রোববার দুপুরে মেয়েটিকে নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে সেখান থেকে গিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু।
নির্যাতিত শিশুটির মা বলেন, আমার এতটুকু ছোট্ট মেয়েকে ওই পাষন্ড ধর্ষণ করলো যা কোনদিন ভাবতেই পারি নাই। আমি আমার মেয়ে ধর্ষণের ঘটনায় ন্যায় বিচার চাই। দ্রুত যাতে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে সেই দাবী করছি।
এই বিষয়ে মাদারীপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মো .আসাদুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনার এক শিশু হাসপাতালে এলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দিচ্ছি।
তবে এখনো পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি কেন জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম বলেন,ধর্ষণের ঘটনায় রাজৈর থানায় মামলা করেছে মেয়েটির পরিবার। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...