Logo Logo

পিরোজপুরের জিয়ানগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে রুখে দিন” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২২ জুন) সকালে উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জিয়ানগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে এবং ইন্দুরকানী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সততা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...