Logo Logo

চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন নির্বাচনে জননন্দিত মুখ সবেদ আলী ভূঁইয়া


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী ভূঁইয়া। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক থানা কমান্ডার এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইউনিয়নজুড়ে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।


বিজ্ঞাপন


স্থানীয়দের মতে, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন সবেদ আলী ভূঁইয়া। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রমে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। সমর্থকদের ভাষ্য, রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি একাধিকবার কারাবরণও করেছেন।

চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. বাকি খান বলেন, “সবেদ আলী ভূঁইয়া একজন যোগ্য প্রার্থী এবং সমাজে মাদকবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রণী ব্যক্তি।”

অন্যদিকে, ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান প্যানেল চেয়ারম্যান রাশিদা বেগম বলেন, “যেকোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে সবেদ আলী ভূঁইয়াকে পাশে পাওয়া যায়। মানুষের সেবায় তিনি সবসময় নিবেদিত।”

স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তার বিচারে সবেদ আলী ভূঁইয়া বর্তমানে চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের অন্যতম আলোচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন বলে এলাকাবাসীর একটি বড় অংশ মনে করে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...