Logo Logo

সরাইলে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান


Splash Image

সরাইল উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের তিউরকোনা নামক এলাকায় একটি অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন


অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী চক্র আইন অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম (ইউএনও) আজ আঁখিতারা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ড্রেজার মালিক মাসুদ ও আহাদ নামের দুই ব্যক্তিকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। তারা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় বলে জানা গেছে। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেয় প্রশাসন। ঘটনাস্থলে মালিকদের না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধ ড্রেজার মেশিন এবং বালু সরবরাহের দীর্ঘ প্লাস্টিকের পাইপলাইন সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়ে ধ্বংস করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন ফসলি জমি রক্ষা ও পরিবেশের বিপর্যয় রোধে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...