Logo Logo

গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


Splash Image

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছ করার লক্ষ্যে গোপালগঞ্জে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

ব্রিফিংকালে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিজ নিজ কর্তব্য সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের তাগিদ দিয়ে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে ক্যাডেট এএসআই পদের Physical Endurance Test (PET) কার্যক্রমে গোপালগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সার্বিক সহায়তা প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন) মোঃ শাহজাহান হোসেন, পিপিএম।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আইসিটি) শেখ মাহমুদুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা এবং মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ নাসিরুল্লাহ, পিপিএম।

এছাড়াও গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...