Logo Logo

শার্শা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির মতবিনিময়


Splash Image

যশোরের নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শার্শা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় পৃথকভাবে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনকে নাভারণ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায় ও অনিয়ম তুলে ধরেন।” তিনি প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় নাভারণ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক আহম্মেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুলফিকার আলী জুলু এবং কার্যকরী সদস্য তরিকুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং সাংবাদিক আশরাফুল সর্দারসহ অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

উভয় পক্ষের মধ্যে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...