বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে চাকরি সংক্রান্ত আবেদন, ল্যাপটপ ও প্রিন্টিং সামগ্রী পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হওয়ায় বিষয়গুলো তদন্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালকের পত্রের সূত্র ধরে এই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আলমগীর হক। কমিটির অন্য সদস্যরা হলেন— বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আসিফ হাসান সৌরভ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ড. সাদি মোঃ সায়েমুল হোসেন। এছাড়া পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মোছা. শারমিন রহমান কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে কমিটিকে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য, নথিপত্র ও সাক্ষ্য-প্রমাণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে তদন্ত শেষে একটি সুনির্দিষ্ট ও স্পষ্ট প্রতিবেদন দ্রুত রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ ও তথ্যের ভিত্তিতে পরবর্তীকালে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকাশিত আদেশ অনুযায়ী, কমিটির সদস্যরা সুবিধাজনক সময়ে সভা আহ্বান করে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...