বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (২৫ জুন) মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ ফল মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ এবং নির্বাচন কর্মকর্তা নুরু আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ নাইম, মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদসহ অনেকে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকার সঞ্চালনায় মেলায় আগত অতিথিরা দেশীয় ফলের চাষ বৃদ্ধি এবং তা সংরক্ষণের বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...