বিজ্ঞাপন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি এলাকায় নানা গণসংযোগ চালাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরছেন। তার অন্যতম প্রধান অঙ্গীকার হলো এলাকার বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, যুবকদের কর্মমুখী দক্ষতা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
এ ছাড়া কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ মশিউর রহমান বলেন, আমি একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই, যেখানে সর্বস্তরের জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে সার্বিক উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া হবে। ক্ষমতার প্রকৃত মালিক জনগণ, তাই তাদের হাতেই সিদ্ধান্ত গ্রহণের অধিকার পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে মশিউর রহমানের গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সততা ও তরুণ নেতৃত্বের কারণে তিনি নির্বাচনী মাঠে ইতিমধ্যে একটি শক্ত ও সুসংহত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...