Logo Logo

মনোহরদী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও পরামর্শকরণ সভা অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদী পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও নাগরিক পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মনোহরদী পৌরসভা কার্যালয়ের হলরুমে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


মনোহরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল-জিহান-এর সভাপতিত্বে এবং পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ নাসিমুর রহমান অপুর সঞ্চালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন একাধিক দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ইসমাঈল মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা হরষিত কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য পৌরসভার প্রস্তাবিত বাজেট বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। বাজেট ঘোষণার পাশাপাশি পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং মনোহরদী পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামত ও লিখিত পরামর্শ গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও ইউএনও এম. এ. মুহাইমিন আল-জিহান বলেন, "একটি গতিশীল ও আধুনিক পৌরসভা গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। সব ধরনের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।" তিনি নাগরিক সেবার মান আরও উন্নত ও ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় আনতে এবং পৌরসভার রাজস্ব বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...