Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আয়োজনে জেলা শহরে মাদকবিরোধী মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রিন্স সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক তাজুল ইসলাম, পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই মাদক গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় ছড়িয়ে গেছে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...