Logo Logo

মুকসুদপুরে মাদকবিরোধী আন্দোলন-মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী গ্রামে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে তারা মাদকবিরোধী আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২৬ জুন) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ঘুনসী যুব উন্নয়ন ঐক্য সংঘ’-এর উদ্যোগে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমরান হোসেন।

সমাবেশে বক্তব্য দেন হেমায়েত মুন্সী, ইউপি সদস্য আজাদুর রহমান, মুজিবর রহমান, মাওলানা ফরহাদ মোল্যা, জুয়েল খন্দকার, সোহেল মোল্যা, ইবরার সরদার ও আজীজল মাতুব্বর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান মোল্যা। সঞ্চালনায় ছিলেন হাফিজুর শেখ, জনি খান, হেমায়েত মুন্সী, সোহাগ মুন্সী ও সোহাগ শেখ।

বক্তারা বলেন, মাদক সমাজ ও বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের ভয়াবহ বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সেবন বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...