Logo Logo

গোপালগঞ্জে আর্থিক অনুদান পেল প্রান্তিক জনগোষ্ঠির ৪০ অসহায় পরিবার


Splash Image

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের অনুকূলে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ৪০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে মোট ৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৭ জুন) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় নিয়মিতভাবে এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম তার বরাদ্দকৃত বিশেষ অনুদান তহবিল থেকে অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ ব্যয়ের অনুমোদন দেয়।

অনুদানের মোট ৪ লাখ টাকা নির্ধারিত ৪০ জন উপকারভোগীর মধ্যে বণ্টন করা হয়েছে, যা তাদের আর্থিক সংকট মোকাবিলা এবং প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...