Logo Logo

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৮ জুন) গোপালগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের পুষ্টি উন্নয়ন ও অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম দেশের শিশুমৃত্যু হ্রাস, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের আওতায় গোপালগঞ্জ জেলার নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...