Logo Logo

বাকেরগঞ্জের হত্যা মামলার আসামি মঠবাড়িয়া থেকে গ্রেফতার


Splash Image

বরিশালের বাকেরগঞ্জের আলোচিত হালিম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল মোল্লা (২৭)কে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাকিল মোল্লা বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা এবং আলোচিত হালিম হত্যা মামলার ৮ নম্বর আসামি।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ১৫ মে শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে জমিজমা-সংক্রান্ত বিরোধ এবং বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন হালিম হাওলাদার। পরে তার মৃত্যু হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরদিন নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর স্থানীয়রা দুই আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও দীর্ঘদিন পলাতক ছিলেন শাকিল মোল্লা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় হালিম হত্যা মামলার ৮ নম্বর আসামি শাকিল মোল্লাকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এদিকে, আলোচিত এ হত্যা মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...