Logo Logo

নরসিংদীতে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক পরীক্ষা সম্পন্ন


Splash Image

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নরসিংদীতে দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট-পিইটি) সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৮ জুন) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষার আয়োজন করা হয়। এদিন প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড়, লং জাম্প এবং হাই জাম্পের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বিশেষ পুলিশ সুপার (এসবি), ঢাকা এম এম মাহমুদ হাসান, পিপিএম (বার), পিএসসি। এছাড়াও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা শারীরিক পরীক্ষার কার্যক্রম তদারকি ও পরিচালনা করেন।

পরীক্ষা চলাকালে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। তিনি চাকরিপ্রত্যাশীদের প্রতারক ও দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং যেকোনো ধরনের প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি আরও জানান, দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৯ জুন শারীরিক সক্ষমতা পরীক্ষার পরবর্তী ধাপে অংশ নিতে হবে। এ ধাপে পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন শারীরিক সক্ষমতার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...