Logo Logo

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে শাকিল-আশিক


Splash Image

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস)-এর ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৮ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (BUDS)’ প্রতিবছর গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচনের মাধ্যমে সাধারণ সদস্যদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করে থাকে।

এরই ধারাবাহিকতায় ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সভাপতি পদে শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মো. আশিক উদ্দিন একমাত্র বৈধ প্রার্থী হিসেবে মনোনীত হন। ফলে সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে নির্বাচন কমিশন তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শাকিল আহমেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মো. আশিক উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান (সোশিওলজি) বিভাগের শিক্ষার্থী।

উল্লেখ্য, প্রতিবছর নির্বাচনের মাধ্যমে বিইউডিএসের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এ বছর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শাকিল আহমেদ ও মো. আশিক উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...