Logo Logo

গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত


Splash Image

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


আজ সোমবার (২৯ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা কার্যালয়ের শ্রম পরিদর্শক (সাধারণ) ইফতেখারুল কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশিদ ও গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) রফিকুল হাসান লিমন এবং জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কুতুব উদ্দিনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। এর আগে সভায় স্বাগত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ এম শাহাদাত।

আলোচনা সভায় বক্তারা শিশুশ্রমের মূল কারণ, এর দীর্ঘমেয়াদি ক্ষতিকারক প্রভাব, শিশুশ্রম নিরসনে আইনি বাধ্যবাধকতা এবং এ বিষয়ে অভিভাবকদের সচেতন ও উদ্বুদ্ধকরণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষতি করতে তাঁরা কেবল শিশুশ্রম বন্ধ করাই নয়, বরং শ্রমজীবী শিশুদের টেকসই পুনর্বাসনের ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...