বিজ্ঞাপন
আজ সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক এই আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য তিন আসামি হলেন—জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেল।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঝালকাঠি সদর থানায় ছাত্রদল নেতা সুমন মণ্ডল বাদী হয়ে একটি বিস্ফোরক আইনের মামলা দায়ের করেন। আজ দুপুরে সেই মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই। তবে উভয় পক্ষের শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির আহমেদ তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে বিকেলে চার আসামিকে কড়া পাহারায় ঝালকাঠি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে, গত ২৪ জুন রাজধানীর পিজি হাসপাতাল এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই চার নেতাকে আটক করে। তাদের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলাসহ ঝালকাঠির একাধিক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৭ জুন সন্ধ্যায় ঢাকা থেকে তাদের ঝালকাঠিতে আনা হয়।
এদিকে হেভিওয়েট এই চার নেতার আদালতে হাজিরাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...