বিজ্ঞাপন
সোমবার (২৯ জুন) কোটালীপাড়া থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
আদালত ও সংবাদের বিবরণীতে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগান উত্তরপাড়া এলাকা থেকে রুহুল আমিন রাহুলকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাহুল ওই এলাকার মৃত বাকা মোল্লার ছেলে।
মাদকসহ গ্রেফতারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও মেয়াদের শাস্তি প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই ধরনের মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...