বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বকশীগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল-হুসনা আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার মোট প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৩০ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৪২ টাকা ২৭ পয়সা এবং মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে প্রস্তাবিত আয় ৫ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৮২৩ টাকা ২৭ পয়সা এবং রাজস্ব খাতে প্রস্তাবিত ব্যয় ৪ কোটি ৩১ লাখ ২৪ হাজার টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় ও ব্যয় সমানভাবে ২৪ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা রাখা হয়েছে।
এ সময় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। সংশোধিত বাজেট অনুযায়ী, মোট আয় ৯ কোটি ৩৩ লাখ ৬ হাজার ৬৬৬ টাকা ২০ পয়সা এবং মোট ব্যয় ৭ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৩ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ৪৫ টাকা, রাজস্ব ব্যয় ২ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৬৪০ টাকা, উন্নয়ন খাতে আয় ৫ কোটি ৬০ লাখ ৯ হাজার ৬২১ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৪ কোটি ৮০ লাখ ১১ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বকশীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে পৌর প্রশাসক আসমা উল-হুসনা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজেট ঘোষণা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সঙ্গে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...