Logo Logo

কোটালীপাড়ায় মাদকবিরোধী বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মাদকবিরোধী বন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি) যৌথভাবে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩০ জুন) সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মাদকবিরোধী বন্ধন অনুষ্ঠিত হয়। বন্ধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোটালীপাড়া উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার।

অনুষ্ঠানে বিওয়াইএফসি’র পক্ষে আরও বক্তব্য রাখেন সংস্থাটির এইচআর এডমিন টমাস বাড়ৈ, প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস ও রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মূল মাদক উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও ভৌগোলিক ও বিভিন্ন কারণে আমরা মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছি। যুবসমাজ তথা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, শুধু মাদক সেবনকারীদের সাজা প্রদান কিংবা শাসনের মাধ্যমে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদকাসক্তি নির্মূল ও এর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...