বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিক্ষোভকারীরা প্রথমে চর সোনারামপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আশুগঞ্জ গোলচত্বরে এসে পৌঁছায়। সেখানে অবস্থান নিয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, চর সোনারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এর ফলে নদীভাঙনের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি স্থানীয় বসতভিটা, ফসলি জমি এবং আশপাশের জনপদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে ড্রেজার অপসারণ এবং অবৈধ মাটি কাটা বন্ধের দাবি জানান।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চর সোনারামপুর এলাকা থেকে ড্রেজার সরিয়ে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানসহ শত শত যানবাহন সড়কে আটকা পড়ে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
যানজটে আটকে থাকা কয়েকজন চালক জানান, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তারা সড়কে আটকে আছেন। প্রচণ্ড গরমে যাত্রীদের নিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে সময় পার করতে হচ্ছে। তারা দ্রুত অবরোধ প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...