Logo Logo

আর্জেন্টিনা ম্যাচের আগে মেসিকে বিশেষ উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট


Splash Image

প্রথমবার ফুটবল বিশ্বকাপ খেলতে এসেই শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এটি কেবল একটি সাধারণ অর্জন নয়, বরং বিশ্ব ফুটবলের মঞ্চে এক অবিশ্বাস্য রূপকথা। স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ও শক্তিশালী প্রতিপক্ষের গ্রুপ থেকে বুক চিতিয়ে লড়াই করে নকআউট পর্বে ওঠা আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম।


বিজ্ঞাপন


তবে গ্রুপপর্বের সেই মহাকাব্যিক লড়াইয়ের পর এবার তাদের সামনে আরও বড় হিমালয়সম চ্যালেঞ্জ। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। মাঠের এই অসম লড়াইয়ের আগে অবশ্য সব আলোচনাকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লিওনেল মেসিকে ঘিরে কেপ ভার্দের অকৃত্রিম ভালোবাসা। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস খোদ ঘোষণা দিয়েছেন, আর্জেন্টাইন মহাতারকাকে কেপ ভার্দে জাতীয় দলের ‘১০ নম্বর’ জার্সি উপহার দিতে চান তিনি।

আর্জেন্টিনার জনপ্রিয় রেডিও স্টেশন ‘রেডিও সুপার দেপোর্তিভো’কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বলেন, "বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে সর্বোচ্চ সম্মান জানাতে আমাদের জাতীয় দলের পক্ষ থেকে তার জন্য একটি স্পেশাল ১০ নম্বর জার্সি নিশ্চিত করতে আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করব।"

মেসির প্রতি নিজের এবং দেশের মানুষের মুগ্ধতার কথা তুলে ধরে নেভেস আরও বলেন, "মেসি সারা বিশ্বের কোটি কোটি তরুণের মতো আমাদের দেশের মানুষের কাছেও এক মহান অনুপ্রেরণা। কেপ ভার্দেতে তিনি অত্যন্ত সম্মানিত এবং ভালোবাসার একজন ফুটবলার। আমাদের অধিকাংশ মানুষের কাছেই তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি ফুটবলের শ্রেষ্ঠত্ব, নিখুঁত রূপ এবং বিশ্ব ফুটবলের সেরা প্রতিচ্ছবি।"

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে কেপ ভার্দের যাত্রাও ছিল চরম চমকপ্রদ। শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে থেকেও নিজেদের প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য (০-০) ড্রয়ে আটকে দিয়ে প্রথম ধামাকা দেয় দলটি। এরপর লুইস সুয়ারেজ-কাভানিদের দেশ উরুগুয়ের বিপক্ষে ২-২ এবং মধ্যপ্রাচ্যের পরাশক্তি সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে অপরাজিত থাকে তারা।

পুরো গ্রুপপর্বে দুর্দান্ত কিপিং ও অধিনায়কত্ব দিয়ে দলের ত্রাতা হিসেবে ভূমিকা রেখেছেন গোলরক্ষক ভোজিনিয়া। তার নেতৃত্বে লড়াকু ডিফেন্সিভ ফুটবল খেলে স্পেনের গ্রুপ থেকে উরুগুয়ে ও সৌদি আরবকে বিদায় করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় আটলান্টিকের এই দ্বীপরাষ্ট্রটি।

৪ জুলাই মিয়ামিতে মেসিদের বিশ্বজয়ী আক্রমণভাগের সামনে কেপ ভার্দের এই ডিফেন্সিভ দেয়াল কতক্ষণ টিকে থাকে, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...