বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) বিকালে টুঙ্গিপাড়া পৌরসভার সোনার বাংলা হলরুমে আয়োজিত এক সাধারণ সভায় উন্মুক্তভাবে এই বাজেট ঘোষণা করেন টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম।
চলতি অর্থবছরের এই বাজেটে নাগরিকদের মৌলিক সুবিধা বৃদ্ধি ও জনকল্যাণমূলক খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, মশক নিধন, আধুনিক সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, আলোকসজ্জা, শিক্ষা খাতের প্রসারে সহায়তা, সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার, নাগরিক সেবার মান বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ও সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান এবং ‘আজকের পত্রিকা’র প্রতিনিধি সজল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজেট বক্তৃতায় টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম নাগরিকদের আশ্বস্ত করে বলেন, ঘোষিত এই নতুন বাজেটে জনগণের ওপর কোনো ধরনের বাড়তি কর বা ট্যাক্সের বোঝা চাপানো হয়নি। পূর্ব থেকে যে কর কাঠামো ধার্য রয়েছে, নতুন অর্থবছরেও সেটিই বলবৎ থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, এই পুরো বাজেটটি মূলত পৌর এলাকার সাধারণ জনগণের কল্যাণের উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে। কারণ বিশুদ্ধ পানির ব্যবস্থা, মশা নিধন, আলোকসজ্জা ও নাগরিক সেবার মানোন্নয়নসহ বাজেটের প্রতিটি উদ্যোগই পৌরবাসীকে একটি পরিচ্ছন্ন ও উন্নত জীবনযাত্রা উপহার দেওয়ার জন্য নেওয়া হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...