বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী (ডি.জে.) হাইস্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, শেরপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম দিনের এই খেলায় মুখোমুখি হয় খানপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও গাড়িদহ ইউনিয়ন ফুটবল একাদশ। টুর্নামেন্টটির মূল স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতা করছেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য আসিফ সিরাজ রব্বানী।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স ভিত্তিক এই ফুটবল প্রতিযোগিতায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং নিয়ম মেনে খেলা পরিচালনার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়ের প্রকৃত বয়স নিশ্চিত করতে খেলা মাঠে গড়ানোর আগেই বাধ্যতামূলকভাবে প্রত্যেকের জন্ম নিবন্ধন সনদ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে।
তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সুস্থ ক্রীড়া আয়োজন এলাকার যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখতে এবং ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...