বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টিপাত হয়। প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মসজিদের উদ্দেশে রওনা দেন মাকছুদ আলম। পথে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাকছুদ আলমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও স্বজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...