Logo Logo

লালমোহনে কৃষি প্রণোদনার আওতায় বীজ-সার ও বৃক্ষের চারা বিতরণ


Splash Image

ভোলার লালমোহনে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, মরিচের বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ এবং বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ জুলাই) সকালে লালমোহন উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক।

অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪ হাজার ৬০০ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে। প্রতিটি কৃষক পাবেন ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার।

এছাড়া ৫ হাজার ৩৯০ জন কৃষকের মধ্যে প্রত্যেককে ৫টি করে বৃক্ষের চারা, ২৫ কেজি গোবর সার এবং ৫টি করে খুঁটি প্রদান করা হবে। হাইব্রিড মরিচ চাষ সম্প্রসারণে ২৫০ জন কৃষককে ১০ গ্রাম ওজনের একটি মরিচের বীজের প্যাকেট, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ১০০ মিলিলিটার তরল বালাইনাশক দেওয়া হবে।

গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও ১ হাজার ৫০০ জন কৃষককে ৭ ধরনের ৭ প্যাকেট সবজির বীজ, ১৫ কেজি ডিএপি এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে। পাশাপাশি ১০০ জন কৃষকের মাঝে ৫টি করে লেবুর চারা ও ২৫ কেজি জৈব বা গোবর সার প্রদান করা হবে।

আলোচনা সভা শেষে লালমোহন পৌরসভার উদ্যোগে হেলিপ্যাড এলাকার চারপাশে নারকেলসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মো. কামাল উদ্দিন, উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...