বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক।
সভায় জেলা আদালতের বিভিন্ন স্তরের বিচারক এবং জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম।
বক্তারা বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে বিচারক ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। পাশাপাশি বিচারপ্রার্থীদের জন্য দ্রুত, কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আইনজীবী সমিতির পক্ষে বক্তব্য দেন সমিতির সভাপতি কাজী আবুল খায়ের, সহসভাপতি মো. ফরহাদ মোল্লা, সহসভাপতি মো. মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।
তাঁরা বলেন, আদালতের মর্যাদা সমুন্নত রাখা, বিচারব্যবস্থার উন্নয়ন এবং আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে বিচারকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে বিচারপ্রার্থীদের স্বার্থে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।
সভায় বার ও বেঞ্চের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...