বিজ্ঞাপন
আজ বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে পরিচালিত এই অভিযানে একটি পিকআপ ট্রাকসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত এই বিপুল পরিমাণ নকল তামাকজাত পণ্যের মাধ্যমে সরকারের প্রায় ৫৩ লাখ ৪৬ হাজার টাকার বিশাল রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকার একটি সরু রাস্তায় সন্দেহভাজন একটি পিকআপ ট্রাকে তল্লাশি চালায়। এ সময় পিকআপের ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১০ কার্টুন নকল সিগারেট উদ্ধার করা হয়। যার মধ্যে 'ফিফটি ফিফটি' ব্র্যান্ডের ১০৫ কার্টুন এবং 'ওসাকা' ব্র্যান্ডের ৫ কার্টুন সিগারেট রয়েছে। পরবর্তীতে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডেকে এনে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তারা সিগারেটগুলো সম্পূর্ণ নকল বলে নিশ্চিত করেন। ভ্যাট ও রাজস্বসহ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
এই জালিয়াতি ও অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ পিকআপচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে ও পিকআপচালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪)।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিগারেট বোঝাই পিকআপটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আরও বলেন, নকল তামাকজাত পণ্যের এই ধরনের অবৈধ ব্যবসা শুধু সরকারের বিপুল পরিমাণ রাজস্বই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি জনস্বাস্থ্য এবং দেশের বৈধ ব্যবসার জন্যও বড় ধরনের হুমকি তৈরি করে। জনস্বাস্থ্য রক্ষা ও রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...